Logo
Logo
×

নগরের বাইরে

আলীরটেক ইউপি আ:লীগের সেক্রেটারি নুরুজ্জামান সরকার আর নেই

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৯:৩০ পিএম

আলীরটেক ইউপি আ:লীগের সেক্রেটারি নুরুজ্জামান সরকার আর নেই
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিক্রীরচর সরকার বাড়ির প্রধান মুরুব্বি সমাজকর্মী জনাব নূরুজ্জামান সরকার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ২৯ জুলাই বৃহস্পতিবার ভোর ৫ টায় কেরানীগঞ্জ সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৬৬ বছর।

 


এসময় তিনি ২ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। তিনি দীর্ঘ দিন যাবত আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। দেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তিনি দলের সাধারণ কর্মী হয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে সততার রাজনীতি করেছেন। একইসাথে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন একজন ব্যাক্তি ছিলেন। বাদ আসর নামাজের পরে ডিক্রীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে। পরে ডিক্রীরচর কবরস্থানে দাফন করা হয়।

 

উল্লেখ্য আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান সরকার ২০ জুলাই ফুসফুসে সমস্যা নিয়ে কেরানীগঞ্জ সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন