Logo
Logo
×

নগরের বাইরে

দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১০:১৫ পিএম

দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৮ জুলাই) রাতে লাঙ্গলবন্ধ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, ধারালো ছুরি, হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

 

র‌্যাব-১১ এর লেফটেন্যন্ট কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘবদ্ধ ডাকাত দলটি দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে টার্গেট করে ডাকাতি করে আসছিল। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন