Logo
Logo
×

নগরের বাইরে

মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলার চেষ্টায় গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৭:৪৫ পিএম

মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলার চেষ্টায় গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোলচত্বরের সামনে থেকে বৃহস্পতিবার রাত ১২ টায় কাওছার ডাকাত  (২৫) ও মাদক ব্যবসায়ী রাকিবকে (২৭) গ্রেফতার করেছে রূপগঞ্জ থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি রামদা, ১টি ছোড়া ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মাদক ব্যবসায়ী রাকিবকে ২শ’ পিছ ইয়াবা ও ৫’শ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে। রাকিবকে গ্রেফতারের খবর পেয়ে একাধিক মামলার আসামী ডাকাত কাওছার তার ভাইকে ছাড়িয়ে নিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করার চেষ্টা করে।

পরে পুলিশ ডাকাত কাউছারকেও আটক করে। গ্রেফতারকৃতরা গোলাকান্দাইল পূর্ব পাড়া এলাকার হারুনের ছেলে। 


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন