Logo
Logo
×

নগরের বাইরে

প্রয়াত মমতাজ বেগমের স্মরণে কাঙ্গালী ভোজ বিতরণে আবু সুফিয়ান 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ০৬:৫০ পিএম

প্রয়াত মমতাজ বেগমের স্মরণে কাঙ্গালী ভোজ বিতরণে আবু সুফিয়ান 
Swapno

নারায়ণগঞ্জ পৌর পিতা আলী আহম্মদ চুনকা’র সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগমের রুহের মাগফেরাত কামনায় বন্দর কাবিলা মোড়ে দোয়া, মিলাদ ও কাঙ্গালী ভোজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ২ আগষ্ট বাদ জোহর মোঃ রাব্বি হোসাইনের উদ্যোগে দোয়া, মিলাদ ও কাঙ্গালী ভোজ বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান।

 

সংক্ষিপ্ত বক্তব্যে আবু সুফিয়ান বলেন, মমতাজ বেগম ছিলেন রত্মগর্ভা ও একজন যোগ্য অভিভাবক। তার মত সম্মানজনক নারীদের প্রতিটি নাগরিক সারাজীবন সম্মান জানিয়ে যাবে। তিনি (মমতাজ বেগম) কখনো রাগন্বিত হননি। মেহমান ও প্রয়োজনে যেই হোক তার সামনে কেউ গেলে তিনি আপন হিসেবে আপ্যায়ন করতো। স্বামীর ঘরে যোগ্য বউ হিসেবে ঘরকে সাজিয়ে রেখে ছিলেন। স্বামীকে পৌর চেয়ারম্যান হিসেবে খ্যাতিমান করেছেন। স্বামীকে হারিয়ে ৫ সন্তানকে সু-শিক্ষিত করেছেন।

 

এর মধ্যে ৩ সন্তানকে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে নিয়ে এসেছেন। মেয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ পৌরসভা চেয়ারম্যান থেকে সিটি কর্পোরেশনের টানা মেয়র হিসেবে পরিচালনায় সাহস জুগিয়েছেন। এর পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পদে উৎসাহিত করেছেন। ২ ছেলেকে বাংলাদেশ যুবলীগের যোগ্য নেতা হিসেবে গড়ে তুলেছেন। তার মত একজন অভিভাবককে হারিয়ে আমরা সকলে শোকাহত।

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার নিজাম আলী, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন, বন্দর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূণ কবির লেলিন, আনোয়ার হোসেন আনু, ছাত্র নেতা বাদল আহম্মেদ মুকুল, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসন,  মাহবুবুর রহমান টিটু, তুহিন, আকতার, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজা, সালাউদ্দিন ভুইয়া ও কবির টিটু প্রমুখ।

 

এর আগে গত ৩০ জুলাই মমতাজ বেগমের মাগফেরাত কামনায় বাদ জুম্মা শহর ও বন্দরের ১১টি মসজিদে দোয়া ও মিলাদ আয়োজন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। তিনি বন্দর কদম রসূল দরগা, নবীগঞ্জ কবরস্থান মসজিদ, ছালেহ বাবা মাজার জামে মসজিদ, দেওভোগ বড় জামে মসজিদ (শুক্কুরকারী), সিটি কর্পোরেশন সংলগ্ন বায়তুল ইজ্জত জামে মসজিদ, ১নং বাবুরাইল জামে মসজিদ, ফকির টোলা জামে মসজিদ, সিকিম আলী জামে মসজিদ, দেওভোগ পানি ট্যাংকি জামে মসজিদ, দেওভোগ আখড়া মসজিদ ও বেপারীপাড়া জামে মসজিদে একত্রে দোয়া ও মিলাদ আয়োজন করেন।

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন