আড়াইহাজারে বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ০৭:৩৯ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ২৪ ক্যান বিয়ারসহ মনির চৌধুরী (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার কল্যান্দী বালিয়াপাড়া এলাকায় তার নিজ বাড়ী থেকে এ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার সহকারী উপ পরিদর্শক (এ এস আই) মাবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালিয়ে তাকে ২৪ পিছ বিয়ারসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির চৌধুরী একই এলাকার মৃত: হযরত আলীর ছেলে।
আড়াইহাজার থানার ওসি অনিচুর রহমান মোল্লা জানান, তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার চালান দেয়া হয়েছে।


