Logo
Logo
×

নগরের বাইরে

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ০৯:৪৭ পিএম

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
Swapno

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২০নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে গরীব, অসহায় ও দুস্থঃ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

 

সোমবার (২ আগষ্ট) বিকেলে বন্দর সোনাকান্দা এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ রশীদ এবং প্রধান আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন। এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো: চাউল, আলু, মসুর ডাল, আটা, তেল, লবণ ও মাক্স। 

 

২০নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্য নির্বাহী সদস্য রাজীব জালাল, রফিকুল ইসলাম চান্দু, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল ইসলাম সুমন, শফিকুল ইসলাম নিজাম, শাওন মাহমুদ বাবু ও রনি আহমেদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন