৪’শ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিরাজ সরদার গ্রেপ্তার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০৮:১৬ পিএম
বন্দরের ধামগড় ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ঢাকা কেরানীগঞ্জের চিহিৃত মাদক ব্যবসায়ী মিরাজ সরদার (৩৭)কে গ্রেপ্তার করেছে।
সোমবার (২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় বন্দর উপজেলার মদনপুরস্থ আরকে হাসপাতালের সামনে থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত মিরাজ সরদার ঢাকা দক্ষিন কেরানীগঞ্জ থানার শুবাড্ডা এলাকার মতি মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার মালেক সরদারের ছেলে।
এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক আমান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩(৮)২১। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সিরাজ উদ দৌল্লা গণমাধ্যমে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মিরাজ সরদার দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছিল।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিরাজকে ৪’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়।


