Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে পিস্তলসহ রাজীব ওরফে রাজু ডাকাত গ্রেফতার 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ১০:২৪ পিএম

রূপগঞ্জে পিস্তলসহ রাজীব ওরফে রাজু ডাকাত গ্রেফতার 
Swapno

রূপগঞ্জ থানার বরাবো এলাকায় অভিযান চালিয়ে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ রাজিব হোসেন রাজু নামের এক ডাকাতকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল।

 

মঙ্গলবার (৩ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ রাজিব হোসেন রাজু ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকার মৃত সলু কামালের ছেলে।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরাবো এলাকায় অভিযান চালিয়ে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ রাজিব হোসেন রাজু নামের এক ডাকাতকে গ্রেফতার করা হয়।

 


উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রাজিব হোসেন রাজু বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে এলাকায় জনসাধারণ এর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরূদ্ধে ঢাকা  জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন