Logo
Logo
×

নগরের বাইরে

মেয়র আইভীর মাতা মমতাজ বেগমের স্মরণে প্রার্থনা সভা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ১২:২৯ এএম

মেয়র আইভীর মাতা মমতাজ বেগমের স্মরণে প্রার্থনা সভা
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মাতা প্রয়াত মমতাজ বেগমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে গীতা পাঠ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার (৪ আগস্ট) দুপুরে নগরীর পশ্চিম দেওভোগ নাগবাড়িতে সাধু নাগ মহাশয়ের আশ্রমে রুহী দাস মন্ডলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রয়াত মমতাজ বেগমের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরিশেষে প্রসাদ বিতরণ করা হয়।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথনন্দজী মহারাজ, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র বিভা হাসান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস,  মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন