আড়াইহাজারে বড় ভাইয়ের শ্বাশুরীকে কুপিয়ে হত্যা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০৭:১৩ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বড় ভাইয়ের শ্বাশুরী হালিমা (৫০) কে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার কলাগাছিয়া গ্রামে।
জানা যায়, নিহত হালিমা বাড়ীর পাশেই সুলতানের ছেলে হাছানের সাথে তার মেয়ে তানিয়ার সাথে বিয়ে দেয়। ঘটনার দিন সকালে নিহত হালিমার সাথে তার মেয়ের দেবরের স্ত্রী শিরিনের রান্না ঘরের জায়গা নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে শিরিনের স্বামী ইমাম হোসেন হালিমাকে দা দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে।
পরে তাকে গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, এই ঘটনায় কেউ অভিযোগ দেন নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।


