Logo
Logo
×

নগরের বাইরে

মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০৭:৪৩ পিএম

মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা
Swapno

নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ নির্বাচিত হয়েছেন বন্দর থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা।

 

বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনস্থ মাসিক কল্যান সভায় জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম বার) এর হাত থেকে তিনি এ সম্মাননা  ক্রেষ্ট ও সনদপত্র গ্রহন করেন।  

 

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ নির্বাচিত হয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে বলেন, আমি বন্দর থানায় যোগদান করেই সর্বত্মক চেষ্টা করেছি কিভাবে বন্দরে আইন শৃঙ্খলা রক্ষা করা যায়। পূর্বের তুলনায় বর্তমানে বন্দরে আইন শৃঙ্খলা অনেক অনেক ভালো।

 

আমার স্যার জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএমবার) এর হাত থেকে সম্মাননা পেয়ে আমার দায়িত্ব ও কর্তব্য অনেক গুন বেরে গেল। আমি নিষ্ঠার সাথে আমার র্অপিত দায়িত্ব পালনের জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

 

একই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম বার) কাছ থেকে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে সম্মাননা গ্রহন করেন বন্দর থানার উপ-পরিদর্শক শহিদুল আলম।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন