Logo
Logo
×

নগরের বাইরে

লস্করবাড়ী থেকে আমগাঁও বেড়িবাঁধের তিন কিলোমিটার সড়কের বেহালদশা 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০৮:২০ পিএম

লস্করবাড়ী থেকে আমগাঁও বেড়িবাঁধের তিন কিলোমিটার সড়কের বেহালদশা 
Swapno

স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিইডি কার্যালয়ের গাফলতির কারণে দীঘদিন সংস্কার না হওয়ায় সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের অর্ন্তভুক্ত লস্করবাড়ী রতন মার্কেট থেকে শুরু হয়ে আমগাঁও বেড়িবাঁধগামী সড়কে চলাচলরত হাজার হাজার যাত্রীরা চরম ভোগান্তিতে রয়েছে। সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্করবাড়ী রতন মার্কেট থেকে শুরু হয়ে আমগাঁও বেড়িবাঁধ পর্যন্ত তিন কিলোমিটার খানাখন্দে ভরা বড় বড় গর্তের কারণে সড়কের বেহালদশা।

 

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির অনেকাংশে বৃষ্টির কারনে পানি জমে খানা খন্দে, বেহাল দশায় মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। বিগত সরকার আমলে স্থানীয় এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে সড়কটি প্রথম নির্মাণ করা হলেও দীর্ঘ সময় অতিবাহিত হলেও খানাখন্দে ভরা সড়কটি পুনরায় সংস্কার কাজের উদ্যোগ গ্রহন করেনি কেউ। নির্বাচন পূর্ববর্তী সময়ে স্থানীয় জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কার করার জন্য এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি। লস্করবাড়ী রতন মার্কেট থেকে ভায়া কাজীপাড়া বাজার হয়ে আমগাঁও বেড়িবাঁধ পর্যন্ত সড়কের পাশে রয়েছে বারগাঁও প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

 

প্রতিদিন এসড়কে উপজেলা সদরে যাওয়া এবং সাদীপুর এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারী চাকুরিজীবি ও ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষের চলাচল। এসড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি চাকুরিজীবি ও কারখানায় কর্মরত শ্রমিক সহ সাধারন মানুষ আসা যাওয়ার সময় প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে। এতে করে ওই এলাকার যাত্রীরা প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিগত সরকার আমলে লস্করবাড়ী রতন মার্কেট থেকে শুরু হয়ে আমগাঁও বেড়িবাঁধ পর্যন্ত তিন কিলোমিটার সড়কে লস্করবাড়ী, গনকবাড়ী, ধোপাবাড়ী, গজারিয়াপাড়া, আমগাঁও, বারগাঁও, রাগেরটেক, বাড়ালিয়াবাড়ী, কারারবাড়ী, আন্দরমানিক, চোত্রাপাশা, নামাবারগাঁও, সিংলাবো ও পিনজিলাসহ স্থানীয় এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে এবং এলাকায় উৎপাদিত কৃষি পণ্যের বাজারজাত করা, রোগী নিয়ে সহজে উপজেলা সদর হাসপাতালে যাওয়া, মালবাহী বিভিন্ন পরিবহন ও ব্যবসায়ীদের দ্রুত বাজার হাটে পৌছানোর জন্য ও কারখানায় কর্মরত শ্রমিকেরা সহজে কর্মস্থলে যাওয়ার লক্ষে সড়কটি লস্করবাড়ী রতন মার্কেট থেকে শুরু হয়ে আমগাঁও বেড়িবাঁধ পর্যন্ত তিন কিলোমিটার পর্যন্ত একটি কাঁচা সড়ক নির্মাণ করা হয়। নির্মাণাধীন সড়কটি স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বিগত সরকার আমলে প্রথম দফায় ইটের সলিং বাসানো হয়।

 

এরপর খানা খন্দে ভরা বেহাল সড়কটি দীর্ঘদিন সংস্কারের আর কোন উদ্যোগ গ্রহণ করেনি কেউ। এতে করে আগের তুলনায় সাদীপুর ইউনিয়ণবাসীর ভোগান্তি আরো বেড়ে যায়। চরম ভোগান্তির শিকার স্থানীয় এলাকাবাসীর প্রশ্ন কোন অজ্ঞাত রহস্যজনক কারনে রাস্তাটির সংস্কার কাজ হচ্ছেনা তা আমাদের বোধগম্য নয়। বর্ষা মৌসুমে বৃষ্টির কারনে কয়েক বছরে রাস্তাটি ভেঙ্গে খানা খন্দে, বড় বড় গর্তের সৃষ্টি হয়। এখন সড়কটি ভেঙ্গে পুরোপুরি চলাচল অনুপযোগী হয়ে মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। সাদীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য নুর হোসেন ও এলাকাবাসী স্থানীয় সাংসদসহ এলজিইডির কর্তা ব্যক্তিদের কাছে এ ব্যাপারে বারবার আবেদন করে অবহিত করলেও তারা রাস্তাটি পুনরায় সংস্কারের উদ্যোগ গ্রহন না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, চরম অবহেলিত এ সড়কটি দিয়ে চলাচলরত পথচারীদের দূর্ভোগ আজ চরমে পৌঁছেছে।

 

ইউপি সদস্য নুর হোসেন আরো বলেন, দীর্ঘদিন হল সোনারগাঁ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার কাছে রাস্তাটি সংস্কারের জন্য আমি সরাসরি আবেদন করেছি। বর্তমান করোনা পরিস্থিতির কারনে দেখা সাক্ষাত না হওয়ায় কোন খোঁজখবর নিতে পারিনি। খুব দ্রুত সাংসদ মহাদয়ের সঙ্গে যোগাযোগ করে রাস্তাটি সংস্কারের চেষ্টা করবো। সাদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, রাস্তাটি সংস্কারের জন্য এলজিইডি ও সংসদ সদস্যের কাছে আবেদন করা হয়েছে। দেশে করোনা পরিস্থিতির জন্য সরকারী দপ্তরে যোগাযোগ করা একটু সমস্যা হওয়ায় রাস্তাটি সংস্কার কাজ করা বিলম্বীত হচ্ছে। আশা করি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত রাস্তাটির সংস্কার কাজ পেয়ে যাব।

 

বর্তমান নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার কাছে সাদীপুর এলাকাবাসীর প্রাণের দাবি। ইউনিয়ণ বাসীর যাতায়াতের সুবিধার্থে তিনি যেন সড়কটি পুনঃরায় সংস্কার কাজ চালু করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। সোনারগাঁ উপজেলা (এলজিইডি) প্রকৌশলী আরজুরুল হক আরজু জানান, লস্করবাড়ী রতন মার্কেট থেকে শুরু হয়ে আমগাঁও বেড়িবাঁধগামী সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে উর্ধোতন কর্তৃপক্ষের নিকট দুই দফা আবেদন পাঠানো হয়েছে। সরকারী অর্থ বরাদ্ধ না পাওয়ায় সংস্কার কাজ শুরু করা যাচ্ছেনা। আশা করি দ্রুত বরাদ্ধ পেয়ে যাব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন