Logo
Logo
×

নগরের বাইরে

রূপসী থেকে ভুয়া ডাক্তার গ্রেফতার  

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০৯:২৬ পিএম

রূপসী থেকে ভুয়া ডাক্তার গ্রেফতার  
Swapno

রূপগঞ্জ থানার রূপসী এলাকার “স্বদেশ সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগণষ্টিক সেন্টারে” ভুয়া ডাক্তার মোঃ জহুরুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় অন্য ডাক্তারের নাম ব্যবহার করা ১টি প্রেসক্রিপশন (যেখানে ডাঃ বি এম কর্মকার এর ভুয়া সীল ও স্বাক্ষর করা), রোগী দেখার ১টি স্টেথিস্কোপ, ১টি স্পেনোমিটার ও ৩টি ভুয়া সীল জব্দ করা হয়।


বৃহস্পতিবার (৫ আগষ্ট) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগষ্ট দুপুরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপসী এলাকার “স্বদেশ সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগণষ্টিক সেন্টারে” রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় ভুয়া ডাক্তার মোঃ জহুরুল ইসলাম (৩২), পিতা- মোঃ শাজাহান আলী’কে গ্রেফতার করা হয়। এসময় অন্য ডাক্তারের নাম ব্যবহার করা ১টি প্রেসক্রিপশন (যেখানে ডাঃ বি এম কর্মকার এর ভুয়া সীল ও স্বাক্ষর করা), রোগী দেখার ১টি স্টেথিস্কোপ, ১টি স্পেনোমিটার ও ৩টি ভুয়া সীলও জব্দ করা হয়।

 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ জহুরুল ইসলাম এর বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার বনবীর বালা এলাকায়। সে দীর্ঘদিন নিজেকে চর্ম, যৌন, মেডিসিন, মা ও শিশু বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে “স্বদেশ সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগণষ্টিক সেন্টারে” নিয়মিত রোগীদের বিভিন্ন ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশন দিয়ে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত আসামী তার ব্যবহৃত সীলে নিজেকে ডাঃ মোঃ জহুরুল ইসলাম, ডি.এম.এফ (ঢাকা), বি.এইচ.এস (স্বাস্থ্য), উপ সহকারী (কো.), মেডিকেল অফিসার; উল্লেখ করেছে।

 

র‌্যাবের অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার ডাক্তারী সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে সে কোন ডাক্তারী সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেনি। অনুসন্ধানে আরও জানা যায়, আসামী বিধি বর্হিভ‚তভাবে ডাঃ বি এম কর্মকার, এম.বি.বি.এস (ঢাকা) এর নামে ভুয়া সীল তৈরি করে রোগীর প্রেসক্রিপশনে এ সীল ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলার রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন