দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৭ সদস্য গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০৯:৪২ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার আবেদআলী সুপার মার্কেটের নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১জন ও অপ্রাপ্ত বয়স্ক ৬জনসহ সর্বমোট ৭ জন কিশোর গ্যাং এর সক্রিয় সদস্যদের দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি ১টি, বড় সুইচ গিয়ার চাকু ১টি, ছোড়া ৩টি এবং স্টিলের ২টি পাইপ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ৪ আগষ্ট রাত ২ টায় সিদ্ধিরগঞ্জ থানার আবেদআলী সুপার মার্কেটের নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১জন ও অপ্রাপ্ত বয়স্ক ৬জনসহ সর্বমোট ৭ জন কিশোর গ্যাং এর সক্রিয় সদস্যদের দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির সময়ে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি ১টি, বড় সুইচ গিয়ার চাকু ১টি, ছোড়া ৩টি এবং স্টিলের ২টি পাইপ উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত কিশোর গ্যাং এর সদস্যরা নিয়মিত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রত্যেকে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। বেশ কিছুদিন যাবৎ তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।


