শোক দিবস উপলক্ষে বৃহত্তম মাসদাইর আ:লীগের প্রস্তুতিমূলক সভা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ১০:৩৩ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহত্তম মাসদাইর আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৫ আগষ্ট ) সন্ধ্যায় মাসদাইর এলাকায় বৃহত্তম মাসদাইর আওয়ামীলীগের সভাপতি ও ফতুল্লা থানা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধানের সভপতিত্বে ও ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বৃহত্তম মাসদাইর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডলের সঞ্চলনায় এই সভার আয়োজন করা হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় জাতীয় শোক দিবস সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় পালন করবে বৃহত্তম মাসদাইর ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময়ে বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র শেখ কামালের শুভ জন্মদিনে বিদেহী আত্মার মাগফেরাত ও নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান ও তার সহধর্মিণী সালমা ওসমান লিপির সুস্থতা কামনায় দোয়া করা হয়।
প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মীর জাকারিয়া জাকির, আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার বিউটি, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এনায়েত হোসেন, প্রচার সম্পাদক হীরন, বৃহত্তম মাসদাইর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খিদির আহাম্মেদ, ৮নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, কাজি অলিউল্লাহ, কাইয়ুম, প্রদীপ মন্ডল, মহিলা নেত্রী ফারজানা আক্তার, ফতুল্লা থানা যুবলীগ নেতা মো. মিজান, মো গাফফার, মনির, মন্টু, মিন্টু, রবিউল ইসলাম রানা, মোঃ আশরাফ, সৈয়দ রাসেল, মামুন, বিল্লাল,সাইদুর, রিগ্যান, অনিক, হৃদয় প্রমুখ।


