জাতীয় শোক দিবস উপলক্ষে রূপগঞ্জে প্রস্তুতি সভা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ০৬:৩৭ পিএম
আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে করণীয় নির্ধারণে রূপগঞ্জে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, আওয়ামীলীগ নেতা করিম পাঠান, তরিকুল ইসলাম, জামান হোসেন, আলী আজগর, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, যুবলীগ নেতা মোশারফ হোসেন, হাজী সফিকুল ইসলাম, আব্দুল আউয়াল, সেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম জেমিন, মহিলা লীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াসমিন আক্তার প্রমুখ।


