Logo
Logo
×

নগরের বাইরে

১৫ কেজি গাঁজাসহ চালক ও হেলপারবেশী মাদক পাচারকারী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ১০:০১ পিএম

১৫ কেজি গাঁজাসহ চালক ও হেলপারবেশী মাদক পাচারকারী গ্রেফতার
Swapno

সোনারগাঁ থানার আষাঢ়িয়ারচর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোষ্ট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি লরী তল্লাশী চালিয়ে ১৫ কেজি গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৯৮,৮০০/- টাকাসহ ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।

 

শুক্রবার (৬ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ ইকবাল খলিল (৩১) এবং ২। মোঃ ইয়াছিন আরাফাত (২৫)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি বড় লরীও জব্দ করা হয়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ৫ আগস্ট দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার আষাঢ়িয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত চেকপোষ্টে চট্টগ্রাম হতে ঢাকাগামী পণ্যবাহী একটি লরী তল্লাশী করে ১৫ কেজি গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৯৮,৮০০/- টাকাসহ ২ মাদক পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী লরীর হেলপার মোঃ ইকবাল খলিল চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন পশ্চিম হোসেন আহম্মেদপাড়া খেজুরতলা এলাকার মৃত আলেক খাঁ এর ছেলে এবং লরী চালক মোঃ ইয়াছিন আরাফাত একই এলাকার মোঃ আঃ সাত্তার এর ছেলে। আসামীরা পরষ্পর যোগসাজশে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত লরীর চালক ও হেলপার পেশার ছদ্মবেশে অভিনব পদ্ধতিতে চট্টগ্রাম থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে আসামীরা এরূপ অপতৎপরতা চালিয়ে আসছিল। আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন