Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ের নয়াপুর-নানাখী সড়কে দুই ফুট পানি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২১, ০৭:২৭ পিএম

সোনারগাঁয়ের নয়াপুর-নানাখী সড়কে দুই ফুট পানি
Swapno

সামান্য বৃষ্টিতেই সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউপির নয়াপুর বাজারের নানাখী রোডে দেড় থেকে দুই ফুট পানি জমে যাওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমের শুরু থেকেই এ সমস্যা চলতে থাকলেও অদ্যাবধি সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

 

সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা জানায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই সড়কের পাশে অপরিকল্পিতভাবে দোকানপাট ও বানিজ্যিক ভবন নির্মাণ করায় এখন সামান্য বৃষ্টি হলেই এতে দেড় থেকে দুই ফুট পানি জমে যায়। এদিকে পানি জমে থাকায় খানাখন্দে ভরে গেছে সড়কটি। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

 

অটোরিকশা চালক মামুন জানান, অসুস্থ রোগী নিয়ে এই সড়কে চলাচল করা যায় না। সম্প্রতি অটো চালকরা চাঁদা তুলে এর সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু সড়ক থেকে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকা সে উদ্যোগে সুফল মিলেনি।

 

পথচারী আতাউল্লাহ বলেন, সড়কের যেসব স্থানে বৃষ্টির পানি জমে সেখানটা একটু উঁচু করে সংস্কার করতে হবে। এটা গাড়ি চালকদের চাঁদা তুলে করা সম্ভব নয়। তাই সরকারি বরাদ্দে অবিলম্বে এই সংস্কার কাজ করার দাবি জানান তিনি। এছাড়া তিনি এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার অনুরোধ জানান।

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন