Logo
Logo
×

নগরের বাইরে

শোক দিবস উপলক্ষে সদর থানা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২১, ০৮:২১ পিএম

শোক দিবস উপলক্ষে সদর থানা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা
Swapno

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭ আগষ্ট ) বিকেলে গোগনগর ইউনিয়নের উত্তর মসিনাবন্দ সমাজ কল্যাণ সংসদ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়। 

 

সভায় জাতীয় শোক দিবস সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে যথাযথ  মর্যাদায় পালন করবে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

 

নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি ফজর আলী, বিশেষ অতিথি আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদ, সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন ফকির।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, গোগনগর ইউনিয়ন ৭নং  আওয়ামীলীগের সভাপতি সৈয়দ হোসেন, গোগনগর ইউনিয়নের পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম রফিক মেম্বার, ৪নং ওয়ার্ড সদস্য সৈকত হোসেন মেম্বারসহ  নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন