র্যাবের অভিযানে ৯ ক্রিকেট জুয়াড়ি গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ আগস্ট ২০২১, ০৮:৫২ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় মেঘলা টি ষ্টোর নামক দোকানে অর্থের বিনিময়ে টেলিভিশনে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে জুয়া খেলার সরঞ্জামাদি ও জুয়া খেলার সর্বমোট ১৬,২০০/-টাকা উদ্ধারসহ ৯ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। শনিবার (৭ আগষ্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ সুমন মিয়া (২৮), ২। শান্ত ইসলাম এস্ট (২৬), ৩। মোঃ রুকু মিয়া (আলম) (২৪), ৪। সেন্টু হোসেন আমির (৩২), ৫। মোঃ মনির হোসেন (৩৮), ৬। মোঃ হাসান (৩২), ৭। মোঃ শামীম ভুঁইয়া (২৯), ৮। মোঃ সবুজ হাওলাদার (২৫), ৯। মোঃ শাহিন (২০)।
র্যাব জানায়, ০৬ আগস্ট রাত ৯টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার মেঘলা টি ষ্টোর নামক দোকানে অর্থের বিনিময়ে টেলিভিশনে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে জুয়া খেলার সরঞ্জামাদি ও জুয়া খেলার সর্বমোট ১৬,২০০/-টাকা উদ্ধারসহ ৯ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় মেঘলা টি ষ্টোর নামক দোকানের ভিতর বেশ কিছু দিন যাবৎ অর্থের বিনিময়ে টি-২০ ক্রিকেট খেলাসহ অন্যান্য খেলাকে কেন্দ্র করে কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে এবং আসামীদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


