২৩ নং ওয়ার্ডে সুষ্ঠভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ আগস্ট ২০২১, ১১:০২ পিএম
দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা অনুযায়ী সারা দেশের ন্যায় নাসিক ২৩নং ওয়ার্ডে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ ইকবাল হোসেন।
শনিবার (৭ আগষ্ট) বন্দরের ২৩নং ওর্য়াড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের কার্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এ টিকাদান কার্যক্রম। এ কর্মসূচিতে অগ্রাধিকার পাচ্ছে বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা।
সরকারের ঘোষনা অনুযায়ী সারা দেশের ন্যায় বন্দর উপজেলা এলাকায় মোট ৯ টি ওয়ার্ডের টিকাদান কেন্দ্রগুলো ছিল একটু ব্যতিক্রম। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও নাসিক ২৩ নং ওর্য়াড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে বন্দরের ৯ টি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগ পৃথক টিম গঠন করেন এবং সংগঠনের নামে টি-শার্ট পরিহিত স্বেচ্ছাসেবকরা টিকা নিতে আসা সাধারন মানুষকে নানাভাবে সহায়তাও করেছেন।
এসময় টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, নাঃগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর আহমেদ সোহেল, যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুর রহমান কমল, দপ্তর সম্পাদক ইমানুর রশীদ, সদস্য আনোয়ার হোসেন, মোঃ জিয়াউল হাসান বাবু, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রানা, মোঃ মনা, আহসান হাবিব বাপ্পি ও মহানগর ছাত্রলীগ নেতা অনিক তালুকদার প্রমুখ।


