রূপগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালন
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ০৬:৪৫ পিএম
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রংধনু গ্রুপের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রূপগঞ্জের বসুন্ধরা এলাকার রংধনু গ্রুপের প্রধান কার্যালয় রংধনু বিজনেস পয়েন্টে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
রংধনু গ্রুপের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লায়ন শাহিন মালুম, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু, রেজাউল করিম মাঞ্জু, আওয়ামী লীগ নেতা মুকুল পাশা, সাইফুল ইসলাম, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহমান হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বঙ্গমাতার জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও জন্মদিনে তার রুহের মাগফেনাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


