Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বন্দরে দুলাল প্রধানের দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ১১:১৬ পিএম

বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বন্দরে দুলাল প্রধানের দোয়া
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ-ধর্মীণী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম শুভ জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা দুলাল প্রধানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ আগষ্ট) বাদ মাগরিব বন্দরের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নাঃগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও নাসিক ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 


অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় দুলাল প্রধান বলেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর অনুপ্রেরণা। তার অমর স্মৃতির প্রতি আমরা জানাই বিনম্র শ্রদ্ধা। জাতির পিতার নাম স্বদেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরম শ্রদ্ধায় উচ্চারিত হওয়ার নেপথ্যে ছিলেন এই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা। পাকিস্তান শাসনামলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দাবিয়ে রাখতে বার বার কারাগারে পাঠানো হয়েছিল। 

 


কাউন্সিলর দুলাল আরো বলেন, বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন তখন বাইরে থেকে এই বঙ্গমাতাই আন্দোলন সংগ্রামের নেতৃত্বে দিয়ে দলকে সু-সংগঠিত রেখেছিলেন। তার আমৃত্যু নেপথ্যে থেকে জীবন সঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন এই মহীয়সী নারী। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলোতে বাস্তবোচিত ও দূরদর্শী সিদ্ধান্ত দিয়ে বাঙ্গালীর জাতীয় মুক্তিসংগ্রামকে কাংক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ায় এক অনন্য ও ঐতিহাসিক অবদান রেখেছেন। বঙ্গবন্ধুর কারাবাস জীবনে ১২টি বছর বঙ্গমাতা অপরিসীম দুঃখ-কষ্টে সংসার জীবন অতিবাহিত করেছিলেন কিন্তু তিনি কখনো কোন অন্যায়ের সাথে আপোষ করেনি। আল্লাহ-তায়ালা তাকে জান্নাতবাসী করুন।

 


পরে আলোচনা ও মিলাদ শেষে দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহ-ধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতা কামনায় এ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোঃ মনজুর আহম্মেদ। পরে দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর সোহেল, যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুর রহমান কমল, এস এ রানা, মোঃ রফিকুল, কামাল মিয়া, আনোয়ার হোসেন, রিপন প্রধান, জাকির প্রধান, কাউন্সিলরের সচিব অনিক তালুকদার অপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন, জিয়াউল হাসান বাবু, যুবলীগ নেতা মনিরুজ্জামান উজ্জল, রাজিব আহম্মেদ, খাইরুল বাশার, মোঃ সোহেল, রাজু, আলম, মামুন, রমজান, স্বজল ও বাপ্পি প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন