Logo
Logo
×

নগরের বাইরে

থানার সভায় ইউনিয়নের নেতা সভাপতি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৮:০০ পিএম

থানার সভায় ইউনিয়নের নেতা সভাপতি
Swapno

# এই ভুল আর হবে না : সভাপতি নাজির উদ্দিন


# এদের কারণেই দলের দুর্নাম হয় : জসিম উদ্দিন


# বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে দলে অনুপ্রবেশ করেছে : আজহারুল



১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার ব্যানারে লেখা সভাপতিত্ব করবেন গোগনগর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন। কিন্তু সদর থানা আওয়ামীলীগের সভাপতি দায়িত্বে আছেন মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন।

 

থানার আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সভাপতিত্ব করায় তা নিয়ে থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মাঝে আলোচনা সমালোচনা তৈরী হয়েছে। একই সাথে এই ঘটনা নিয়ে অনেক নেতা কর্মীরা নিন্দা প্রকাশ করেন। তৃনমূল নেতাদের মাঝে প্রশ্ন উঠেছে থানার মিটিংয়ে ইউনিয়ন নেতা কি করে সভাপতি হয়। তাও আবার তিনি বর্তমানে থানা কমিটির কোন পদে নেই। এদিকে আলীরটেক এবং গোগনগর ইউনিয়ন নিয়ে সদর থানা আওয়ামীলীগ কমিটি গঠিত হয়। কিন্তু থানা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা হলেও সদর থানা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি তা জানেন না। যাদেরকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে তাদের মাঝে অনেকেই হাইব্রিড নেতা। সেই সাথে ভূইফোর সংগঠনের নাধারী নেতারাও ছিলেন বলে জানান একটি সুত্র। যাদের কোন নির্দিষ্ট কোন পদ পদবী নেই। এই সভা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় তৃনমূল নেতা কর্মীদের মাঝে।

 

এর কিছু দিন আগে সদর থানা আওয়ামীলীগের সভাপতি নাজির মাদবর এবং সাধারণ সম্পাদক আল মামুনকে নিয়ে বিতর্ক তৈরী হয়। তখন সদর থানা আওয়ামীলীগ কমিটিতে অর্থের বিনিময়ে ও স্বজনপ্রীতি করে কিছু ব্যক্তির নাম দেয়া হয় বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে। এখন নতুন করে আবার বিতর্কে জড়িয়ে পরলেন এই নেতারা।  গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবি এম আজহারুল ইসলাম বলেন, থানা আওয়ামীলীগের সভায় ইউনিয়নের নেতা সভাপতি করতে পারে না। করলেও এটা নিয়ম বহির্ভূত হবে। সদর থানা আয়োজনে সভা হলেও আমরা ইউনিয়নের নেতরা তার কোন খবর পাই নাই। আমাদেরকে জানানো হয় নাই। একই সাথে আলীরটেক ইউনিয়নের কোন নেতা এই সভার কথা জানেন না। থানার ব্যানারে তারা গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফজর আলীর এজেন্ডা বাস্তবায়ন করছে। থানার সভার নামে ফজর আলী নির্বাচনী সভা করে।

 

তিনি আরও জানান, হাইব্রিড আওয়ামীলীগাররা বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে দলে অনুপ্রবেশ করেছে। তাঁরা দলীয় ঐক্য নষ্ট করতে বিপুল পরিমাণ টাকা নিয়ে মাঠে নেমে মরিয়া হয়ে উঠেছে। তাঁদের কঠোরভাবে প্রতিহত করা হবে। একইভাবে আলীরটেক ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহাব উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সদর থানা আওয়ামীলীগের আলোচনার বিষয়ে তাকে জানানো হয় নাই। কাদেরকে নিয়ে মিটিং করেছে তাও তিনি জানেন না।

 

সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন জানান, কিছু ব্যক্তির কারণে দলের দুর্নাম হয়। তারা হাইব্রিডদের দলে প্রবেশ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তারা টাকার বিনিময় নিজস্ব উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। সদর থানা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন বলেন, থানা কমিটির সভায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সভাপতি করতে পারে না। ব্যানারের লেখাটা ভুল হয়েগেছে। এই ধরনের ভুল আর হবে না। এটা পত্রিকায় না আসাই ভালো। আপনি সরাসরি এসে আমার সাথে দেখা কইরেন। তিনি আরও বলেন, আলোচনার বিষয়ে ইউনিয়নের নেতাদের জানানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন