Logo
Logo
×

নগরের বাইরে

মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৮:৩৩ পিএম

মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার
Swapno

ফতুল্লায় কিশোরী মেয়েকে (১৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মামলা করলে আসামিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত পেশায় একজন দিনমজুর। তাকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

 

মামলার এজাহারের বরাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী বলেন, ভুক্তভোগী ১৬ বছর বয়সী কিশোরী। বেশ কিছুদিন যাবৎ কিশোরী মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করছিল তার বাবা। সর্বশেষ গত ৩ আগস্ট রাতেও মেয়েকে ধর্ষণের চেষ্টা করে সে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় বাদীর স্বামী অর্থ্যাৎ ভুক্তভোগী কিশোরীর পিতাকে গ্রেফতার করা হয়। তাকে আদলতে পাঠানো হয়েছে।

 

মামলার বাদী কিশোরীর মা জানান, প্রায় সময় তার মেয়েকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাব দিতো তার স্বামী। এই বিষয়টি মেয়ের কাছ থেকে জানতে পেরে স্বামীকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন তিনি। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তার স্বামী। গত ৩ আগস্ট রাত আড়াইটার দিকে তার স্বামী মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহাগ চৌধুরী বলেন, ভুক্তভোগী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্তের প্রয়োজনে তার ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন