চিটাগাং রোডে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-২
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১০:৪৪ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে কুমিল্লা হতে ঢাকাগামী একটি পিকআপ তল্লাশী করে ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১ এর দল।
মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃ আসামীরা হলো: ১। মোঃ শরিফুল ইসলাম (৩০) এবং ২। জনি বেপারী (২০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপও জব্দ করা হয়।
র্যাব জানায়, ৯ আগস্ট সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পিকআপ তল্লাশী চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী পিকআপের চালক মোঃ শরিফুল ইসলাম মানিকগঞ্জ জেলার ঘিউর থানাধীন মোগরভাঙ্গা এলাকার মোঃ এনামুল হক এর ছেলে এবং হেলপার জনি বেপারী মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন পাইকপাড়া এলাকার আক্কাস বেপারীর ছেলে। আসামীরা পরষ্পর যোগসাজশে পণ্যবাহী পিকআপের চালক ও হেলপার পেশার ছদ্মবেশে অভিনব কৌশলে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।


