Logo
Logo
×

নগরের বাইরে

মধ্যচর গ্রামে নেই উন্নয়নের ছোঁয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০৭:২৮ পিএম

মধ্যচর গ্রামে নেই উন্নয়নের ছোঁয়া
Swapno

নারায়ণগঞ্জ উপজেলাধীন আলীরটেক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যরচর গ্রামটি অবহেলিত। উন্নয়নের কোন  ছোঁয়া লাগেনি এই গ্রামটিতে। পুরো গ্রাম জুড়েই রয়েছে কাঁচা রাস্তা। বহুদিন পূর্বে কাঁচা রাস্তা ইট দিয়া ছোলিং করা হলো সেগুলো এখন বন্যা ও ভারী বৃষ্টির প্রবলতায় তা ভেঙ্গে গেছে।

 

গ্রামটির পুরো এলাকা জুড়েই রাস্তার খন্ড খন্ড বেহাল অবস্থা। দেখলে মনে হবে যেন উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি গ্রামটিতে। আলীরটেক ইউনিয়নের ছোট্ট এই গ্রামটিতে রয়েছে নানা পেশার লোকজন। এ গ্রামের মানুষ সাধারণত কৃষি ও গৃহপালিত গরু লালন পালন ও জেলের কাজ করে থাকে। সারা বছর জুড়ে কৃষি পণ্য বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। গ্রামটির যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত নাজুক। এক সময়ে গ্রামটির যোগাযোগের প্রধান ব্যবস্থা ছিল নৌকা।

 

গত এক যুগ পূর্বে সদর উপজেলা থেকে বছরের ইজারা নিয়ে গ্রামটির যোগাযোগের ব্যবস্থার জন্য নির্মাণ করা হয়েছিল বাঁশের ব্রীজ। এই বাঁশের ব্রীজ দিয়ে প্রতিদিনই হাজার হাজার লোকজন চলাচল করে থাকে। আর পারাপারের জন্য গুনতে হয় ৩ টাকা। আর নির্বাচন আসলে ব্রীজের আশার বানী শুনাতেন জনপ্রতিনিধিরা। আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি প্রতি ক্ষোভ  প্রকাশ করে এলাকাবাসী জানান, মতি চেয়ারম্যান নামেই শুধুমাত্র চেয়ারম্যান। গত পাঁচ বছরে এই গ্রামে তার দেখা মেলেনি। কারন তিনি তো আর আমাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান না।

 

যদি জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে জনগণের দুঃখ কষ্ট কি তা বুঝতো। আমরা আলীরটেক ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের কুড়েরপাড় ও ধলেশ্বরী নদীর পূর্ব পাড় মধ্যচর গ্রাম নিয়ে গঠিত। আলীরটেক ইউনিয়নের ধলেশ্বরী নদীর পূর্ব পাড় হলো এই ছোট্ট  গ্রামটি। নদীর পূর্ব পাড় হওয়ায় সবচেযে অবহেলিত। তারা আরও বলেন, করোনা মহামারীতে শুরু থেকে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী তো দূরের কথা এক মুঠো চাল পাইনি এই গ্রামের অসহায় হতদরিদ্র লোকজন। এমনকি প্রধানমন্ত্রীর সাহায্য সহযোগিতা পায়নি তারা। এই ওয়ার্ড মেম্বার রানা আহমেদ রবিও তেমন একটা আসে না এই গ্রামটিতে। গ্রামটির রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘ বছরের আগের মাটির কাঁচা রাস্তা।

 

আলীরটেকের প্রায় সব ওয়ার্ডের রাস্তাই আরসিসি ঢালাই হলে এই গ্রামে রাস্তার জন্য নেই কেনো উদ্যোগ। এই অবহেলিত গ্রামের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সাংসদ সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেন গ্রামবাসি। মজিবুর মাদবর নামের এক ব্যক্তি সরাসরি অভিযোগ করে জানান, নির্বাচন আসলেই আমাদেরকে আশার বাণী শুনায়। তারপরও আর কোনো খোঁজখবর নেয় না কেউ। পুরান গোগনগর মধ্যচর এই ছোট্ট গ্রামটির পুরো ঘুরেও দেখলে আপনি বুঝবেন। গ্রামটির রাস্তাঘাটের বেহাল অবস্থা। আলীরটেক ইউনিয়নের অন্যান্য সকল ওয়ার্ডেই আরসিসি ঢালাই রাস্তা । নদীর পূর্ব পাড় এই গ্রামটিতে নেই কোন আরসিসি ঢালাই করা রাস্তা। নদীর পাড়ে ঘাটে অল্প একটু রাস্তা শুধ আরসিসির ঢালাই করা হলেও পুরো রাস্তাই এখনও রয়েছে বাকী।

 

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সাহায্য-সহযোগিতা থেকেও এই গ্রামের সাধারণ মানুষগন বঞ্চিত। করোনাকালীন লকডাউন এর সময়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ত্রান সহায়তা দিল এই গ্রামের মানুষের ভাগ্যে তা জোটেনি। গত কোরবানির ঈদের আগে প্রধানমন্ত্রীর ১০কেজি করে চালের বরাদ্দ ছিল তাও পেয়েছে মাত্র ১০জন অসহায় মানুষ চেয়ারম্যানকে অনেক অনুরোধ করার পরে। দিনমজুর ও কৃষি কাজ খেটে খাওয়া গ্রামের লোক গুলো ভাগ্যের যেন কোনো পরিবর্তন হচ্ছে না।

 

এবিষয়ে জানতে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিতে ফোন করলে তিনি জানান, আমি অনেক ব্যস্ত এখন কোনো বক্তব্য দিতে পারবো । তাহলে কখন ফোন দিবো বললে তিনি ফোনটি কেটে দেন। এবিষয়ে জানতে আলীরটেক ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের মেম্বার রানা আহমেদ রবি বলেন, আমি যেহেতু এই গ্রামের উন্নয়ন করেনি আগামীতে আমাকে ভোট দিতে না করবেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন