Logo
Logo
×

নগরের বাইরে

মোটর সাইকেলের গোপন কুঠুরীতে ফেন্সিডিলসহ গ্রেফতার-১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০৮:১৬ পিএম

মোটর সাইকেলের গোপন কুঠুরীতে ফেন্সিডিলসহ গ্রেফতার-১
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে মহাসড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে মটর সাইকেলের গোপন কুঠুরী থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শাওন মিল্কী (২০)’কে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি দল। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলও উদ্ধার করা হয়।

 

বুধবার (১১ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, ১০ আগস্ট রাত ১২:১০ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে মহাসড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে মটর বাইকের গোপন কুঠুরী থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শাওন মিল্কী (২০)’কে গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলও উদ্ধার করা হয়।

 


প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামী বেশ কিছুদিন যাবত মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন