বন্দরে ধামগড় ফাঁড়ী পুলিশ আঁধা কেজী গাঁজাসহ ইসমাইল হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১০ আগষ্ট) রাতে বন্দর থানার পশ্চিম লাউসারস্থ সুরুজ্জামান মিয়ার চায়ের দোকানের সামনে রাস্তা থেকে গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক সিরাজ উদ দৌল্লাহ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৩(৮)২১। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন বন্দর উপজেলার লাউসার এলাকার মৃত আলম চাঁন মিয়ার ছেলে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


