Logo
Logo
×

নগরের বাইরে

মদনপুর-মদনগঞ্জ সড়ক ঘুটঘুটে অন্ধকার, বাড়ছে অপরাধ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৬:৩৫ পিএম

মদনপুর-মদনগঞ্জ সড়ক ঘুটঘুটে অন্ধকার, বাড়ছে অপরাধ
Swapno

মদনপুর থেকে মদনগঞ্জ নারায়ণগঞ্জ সড়ক বিভাগের সড়ক প্রায় ১২ কিলোমিটার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বন্দর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। পুরো সড়কেই দুই পাশে নেই সড়ক বাতি। এই সড়কপথে প্রতিদিন ছোট- বড় অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। দিনের আলো ফুরিয়ে যাবার সাথে সাথে সন্ধ্যা নেমে এলেই ঘুটঘুটে অন্ধকার।

 

এই সুযোগেই চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ নানা অপকর্ম করে থাকে অপরাধীরা। এসব কারনে সড়কে রাতের বেলায় সাধারন মানুষজন স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। রাতে এই সড়কে গাড়ি চালক ও যাত্রীদের মনে ভয়ভীতি কাজ করে। জানা গেছে, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওয়াধীন ১২কিলোমিটার দূরত্বের এই সড়ক জুড়েই সন্ধ্যার পর থেকে ঘুটঘুটে অন্ধকারে গা ছমছমে পরিবেশ তৈরি হয়। কারন সড়ক বিভাগের ১২কিলোমিটারের সড়কে নেই কোনো সড়ক বাতি। বিশেষ করে ইস্পাহানী বাজার থেকে লক্ষনখোলা মাদ্রাসা স্ট্যান্ড পর্যন্ত  ২কিলোমিটার সড়ক রাতে হয়ে ওঠে অতি ভয়ংকর। দিনের আলো ফুরিয়ে যাবার সাথে সাথে সন্ধ্যা নেমে এলেই অন্ধকারে ওই সড়কে এলাকার মানুষজন স্বাভাবিক চলাফেরা করতে পারছে না।

 

রাত হলেই সাধারণ মানুষজনসহ যাত্রীরা যাওয়া আসার সময় মাঝে মধ্যেই ছিনতাই, ডাকাতিসহ বিচ্ছন্ন ঘটনার কবলে পড়েন। প্রায় সময়ে এখানে হত্যাকান্ড হয়ে থাকে। তাই রাতের বেলা ভয়ে যাত্রী ও গাড়ি চালরকরা এই সড়ক দিয়ে চলাচল করতে চায় না। এলাকার মানুষজন স্বাভাবিক চলাফেরা করতে ভয় পায়। রাত হলেই ডাকাতি -ছিনতাইয়ের আশঙ্কা কাজ করে। বিগত ছয় মাসে এই এলাকায় কমপক্ষে ১০টি চুরি, ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

স্থানীয়দের অভিযোগ, মদনপুর থেকে মদনগঞ্জ সড়কের স্ট্যান্ড হয়ে ইস্পাহানীবাজার হয়ে তালতলা স্ট্যান্ডের আশপাশের ফাঁকা জায়গাগুলো রাতের বেলা চলাফেরা করতে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। কারণ সড়ক বাতি না থাকায় এসব জায়গায় অন্ধকারে চুরি ও ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়তই ঘটে। এছাড়াও বন্দর রেল লাইন পার হয়ে বাগবাড়ী এলাকা, নবীগঞ্জ রেল লাইন ও লক্ষণখোলা স্ট্যান্ডের বিভিন্ন দোকানেও রাতে বেলায় ডাকাতি ও চুরি ঘটনা ঘটে থাকে। প্রায় তিন বছর আগে লক্ষণখোলা স্ট্যান্ডে দুই নৈশপ্রহরীকে হত্যা করে দুই ব্যাটারীর দোকানে দুর্ধর্ষ ডাকাতি ঘটনাও ঘটে।  

 

তারা আরও জানান, গত এক সপ্তাহ আগে সন্ধ্যার পরপরই অটোরিকশা যোগে ফেরাজীকান্দা থেকে মদনপুর যাচ্ছি যাত্রী বেসে ছিনতাইকারী চক্র। পুরো সড়ক ছিলো অন্ধকার আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় রাস্তায় জনমানুষের উপস্থিতি ছিল না। অটোরিকশাটি নবীগঞ্জ এলাকার কাইতাখালী পৌঁছলে ছিনতাইকারীরা অটোচালকের গলাই ছুড়ি মেরে অটোরিকসা নিয়ে পালিয়ে যায়। শুধু তাই মাঝে মাঝে ছিনতাইকারীরা গতিরোধ করে গাড়ি থামিয়ে যাত্রীদের মোবাইল ও মানিব্যাগসহ সর্বস্ত লুটে নিয়ে যায়।

 

বেসরকারি  প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অফিসের কাজে প্রতিদিন ঢাকা যেতে হয়। এইসড়ক দিয়ে যাতায়াত করি। অফিস শেষ করে বাসায় ফিরতে মাঝে মাঝে অনেক রাত হয়ে যায়। রাতে ঘুটঘুটে অন্ধকারে চলাচল করতে ভয় হয়। মাঝে মাঝে টহল পুলিশকে রাতের বেলায় ডিউটি করতে দেখা যায়। তিনি আরো বলেন, মদনপুর থেকে ইস্পাহানী বাজারের পর এর মধ্যবর্তী স্থান তালতলা কোনো লোকালয় নেই। সড়কে লাইটের ব্যবস্থা নেই। এই সড়কের তালতলা স্থানে বিভিন্ন সময়ে ছিনতাই, ডাকাতি, হত্যাসহ আলোচিত অপরাধ সংঘটিত হয়ে থাকে। একবার রাতে সিএনজি দিয়ে আসার সময়ে আমি নিজেও ছিনতাইকারীদের কবলে পরে টাকা- মোবাইল খুঁয়াতে হয়েছে।

 

এবিষয়ে নারায়ণগঞ্জ সওজ ও সড়ক উপ- বিভাগ ভিটিকান্দি উপ- বিভাগীয় প্রকৌশলী মো. আবুল হোসেন জানান, বড় বড় ব্রীজ ও গুরুত্বপূর্ন স্থানে সড়ক বিভাগের পক্ষে থেকে লাইটিং করা হয়। এছাড়া সড়কে আমরা সাধারনত লাইটিং করি না। তিনি আরও জানান, পৌর ও সিটি এলাকায় মূলত পৌরসভা ও সিটি কর্পোরেশন আর উপজেলার হলো উপজেলা প্রশাসন সড়কে লাইটিং করতে পারে।

 

এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দীপক সাহা জানান, রাতে মদনপুর থেকে মদনগঞ্জ সড়কে বিশেষ নিরাপত্তার জন্য পুলিশের তিনটি টহল টিম রয়েছে। ইতিমধ্যে আমরা নামকরা বেশ কয়েকন ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছি। ফলে এখন ডাকাতি বা ছিনতাই নাই বললেই চলে। এই সড়ক বাতি না থাকলেও পুলিশ নিয়মিত টহল দেয়। আমাদের পুলিশের নিয়মিত টহল আরও জোরদার করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন