Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে আওয়ামীলীগের প্রস্তুতি সভা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৬:৪২ পিএম

রূপগঞ্জে আওয়ামীলীগের প্রস্তুতি সভা
Swapno

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালনের লক্ষ্যে রূপগঞ্জ আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। 

 

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজী ইয়ার হোসেন, যুগ্ন সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আলী আজগর,

 

থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, তারাব পৌর যুবলীগ নেতা আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া, সেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন মেম্বার, আওয়ামী লীগ নেতা জামান ব্যাপারী, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম জেমিন, সাদ্দাম হোসেন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার, ইউপি সদস্য আব্দুল হাই, মাসুম আহমেদ, আব্দুল মতিন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন