Logo
Logo
×

নগরের বাইরে

র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৯:২০ পিএম

র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী পশ্চিমপাড়া ধনু হাজ্জী রোড সংলগ্ন মোঃ মনির হোসেনের নির্মানাধীন ১০ তলা বিল্ডিং এর ভিতর অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র (২টি সুইচ গিয়ার চাকু) উদ্ধার করা হয়।

 

শনিবার (১৪ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতারকৃত আসামীরা হলো:  ১। মোঃ ফয়সাল হোসেন (২৮), ২। মোঃ আলমগীর হোসেন সজিব (২৩), ৩। মোঃ তানভীর হোসেন রাশেদ (৩২), ৪। মোঃ ওমর আজিজ মানিক (১৮), ৫। মোঃ ইয়াকুব আলী (২১), ৬। মোঃ রাকিব হোসেন (১৯), ৭। মোঃ মেহেদী হাসান (২৩), ৮। রিদোয়ান হোসেন (২৪) ও ৯। মোঃ কামরুজ্জামান সাগর (২৪)।

 

র‌্যাব জানায়, ১২ আগস্ট রাত ১১:১৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী পশ্চিমপাড়া ধনু হাজ্জী রোড সংলগ্ন মোঃ মনির হোসেন এর নির্মানাধীন ১০ তলা বিল্ডিং এর ভিতর অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৯ সক্রিয় সদস্যকে  গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র (২টি সুইচ গিয়ার চাকু) উদ্ধার করা হয়। ডাকাতি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন