Logo
Logo
×

নগরের বাইরে

বাসা থেকে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি, থানায় অভিযোগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৯:২৯ পিএম

বাসা থেকে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি, থানায় অভিযোগ
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দিন- দুপুরে এক ভাড়াটিয়ার বাসায় নগদ টাকা ও  স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ আগষ্ট)  দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় নাসির ডাক্তারের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

 

দুর্বৃত্তরা এসময় বাসার তালা ভেঙে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২৫ হাজার টাকা ও ৪ লাখ টাকার ডিপোজিটের চেক বইসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শাহিদা আক্তার শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

ভুক্তভোগী শাহিদা আক্তার জানান, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। শনিবার দুপুর ১ টায় বাসায় তালা লাগিয়ে আমার মেয়ে জরুরী কাজে বাসার বাহিরে যায়। কাজ শেষ করে দুপুর দেড়টায় ফিরে এসে বাসার তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। তারপর সাথে সাথেই আমাকে ফোনে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে আমি বাসায় এসে দেখতে পাই দুর্বৃত্তরা  ওয়ারড্রব ভেঙে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২৫ হাজার টাকা এবং ৪ লাখ টাকার ডিপোজিটের মূল চেক বইসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান (পিপিএম) জানান, শাহিদা আক্তার নামে এক নারী থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন