Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে রফিকুল ইসলামের উদ্যোগে দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৪:৫৭ পিএম

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে রফিকুল ইসলামের উদ্যোগে দোয়া
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগষ্ট) দুপুরে কয়েতপাড়া ইউনিয়ন কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের এর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও তার আদর্শ তুলে ধরে স্মৃতিচারণ করেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়। 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন