বঙ্গবন্ধুকে হত্যা এদেশের ইতিহাসে কলঙ্কিত কালো দিন : রফিক
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৫:৩১ পিএম
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা এদেশের জন্য ইতিহাসের কলঙ্কিত কালো দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল এ কলঙ্কিত অধ্যায়। যেখানে বঙ্গবন্ধুর মতো বিশ্ব নেতাকে বর্বর পাক বাহিনী হত্যা করার সাহস পায়নি সেখানে বাংলাদেশের একটি গোষ্ঠী বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত করেছে। এই খুনীদের দোসররা এখনও বাংলাদেশে সক্রিয়। তাদের আশ্রয় প্রশ্রয়ে বিদেশের মাটিতে খুনীরা দেশ ধ্বংস করার পায়তারা করছে বারবার।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লায়ন শাহিন মালুম, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খান, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, আওয়ামী লীগ নেতা করিম পাঠান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, যুবলীগ নেতা মোশারফ হোসেন, হাজী সফিকুল ইসলাম, মুকুল পাশা, আব্দুল আউয়াল,
কামরুল হাসান নয়ন, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম জেমিন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াসমীন বেগম প্রমুখ। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


