Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৪:০০ পিএম

রূপগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
Swapno

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ ট্রাকটিকে উদ্ধার করলে চালক ও হেলপার পালিয়ে যায়। 

রোববার রাত ১ টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।  

 

নিহতরা হলেন,  গাজীপুর জেলার টঙ্গী বোর্ডবাজার এলাকার খলিলুর রহমানের ছেলে প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন, চাঁদপুর  জেলার সেনাবাহিনীর কার প্রিন্টার আজাদ হোসেন (৩৫), আনোয়ারের ছেলে রফিকুল ইসলাম (৩১)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানা  গেছে, গত রোববার রাত ১ টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কে কাঞ্চনমুখী প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২৫-৬৭৮০) ও ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-২৮৫৯) সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

এবিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সালাউদ্দিন জানান, নিহত তিনজন পুরুষ যাত্রী। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন