জাতীয় শোক দিবস উপলক্ষে মজিবুর এর উদ্যোগে ত্রাণ বিতরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৭:৪৮ পিএম
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মজিবুর রহমানের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
রবিবার(১৫ই আগস্ট) সকাল ১১ টায় সস্তাপুর এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলাওয়াত,মিলাদ দোয়া ও ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
সেই সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার রেজা হিমেল, জুয়ের, রাজ্জাক, আনোয়ার, রুহুল, রতন, জহুর, মনির, আমিনুর, আব্বস, জাহাঙ্গীর, রনক সহ প্রমূখ।


