শোক দিবসে চেয়ারম্যান প্রার্থী সায়েম এর ব্যাপক আয়োজন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৭:৫৫ পিএম
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
রবিবার ১৫ই আগস্ট আলীরটেক ইউনিয়নের আলীরটেক, গোপচর, কুড়েরপাড়, চর আলীরটেক, ক্রোকেরচর সহ বিভিন্ন ওয়ার্ডে মিলাদ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়াই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা সায়েম আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ্ আল মামুন,বীর মুক্তিযোদ্ধান নুরুল ইসলাম মেম্বার, থানার যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এস.টি আলমগীর সরকার, থানা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সওদাগর খান, আওয়ামীলীগ নেতা মো: ফালান মাদবর, তোফাজ্জল হোসেন, শহর আলী মাদবর, জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মনির হোসেন, আওয়ামীলীগ নেতা শুকুর মেম্বার, আলমগীর সরকার,
১ নং ওয়াডের্র সভাপতি আাতাবর হোসেন, সাধারণ সম্পাদক জাহানউল্লাহ সুলতান,সাংগঠনিক সম্পাদক নুর হোসেন নুর, বজলু সরকার,মো. সুরুজ মিয়া,আবদুর রহমান, মোক্তার হোসেন, ফাহিম সরকার, জামাল , ৪ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মালেক, ৫ নং ওয়ার্ডের সভাপতি ইসমাইল মাদবর,৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনু, গোগনগর ইউনিযন যুবলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন শিকদার প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে সায়েম আহম্মেদ বলেন, আমি সর্ব প্রথম ১৫ই আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। জাতির পিতা বঙ্গবন্ধুর ৫৫ বছরের জীবনের ১৩ বছরই অধিকার আদায়ের সংগ্রামের জন্য কারাগারে থেকেছেন। তিনি এ দেশের মানুষকে ভাল বাসতেন এবং মানুষের মনের কথা বুঝতেন বলেই তিনি জাতির পিতা হতে পেরেছেন। তারই সুযোগ্য কণ্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সঠিক পরিকল্পনা গ্রহন করেছেন। নেত্রীর হাত ধরে আজ আমরা বিশ্বে মাথা উঁচু করে দাড়াতে পেরেছি।
পরিশেষে ১৫ই আগষ্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির সমৃদ্ধি মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


