চেয়ারম্যান প্রার্থী ফজর আলীর উদ্যোগে গোগনগরে ব্যাপক আয়োজন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৯:৪৯ পিএম
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা আ’লীগের আয়োজনে এবং আওয়ামীলীগ নেতা ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ ফজর আলীর উদ্যোগে গোগনগরে বিভিন্ন ওয়ার্ডে মিলাদ দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
রবিবার (১৫ই আগস্ট) নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে দিন ব্যাপী কোরআন তেলোয়াত ও কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।জানা যায়,গোগনগরের ৯ টি ওয়ার্ডে এবার ১০০ ডেক খিচুড়ি বিতরনের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন স্পটে সকাল থেকে দিন ব্যাপী মাইকে কোরআন তেলোয়াতের আয়োজন করা হয়েছে।
মিলাদে উপস্থিত ছিলেন, সদর থানা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক যুগ্ম সম্পাদক নাজির ফকির, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ হোসেন, ৫ নং ওয়ার্ডের মেম্বার শেখ রফিক সহ বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন।


