Logo
Logo
×

নগরের বাইরে

ছাত্রলীগ নেতা শামীমের উদ্যোগে শোক দিবস পালিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১০:৪৭ পিএম

ছাত্রলীগ নেতা শামীমের উদ্যোগে শোক দিবস পালিত
Swapno

ফতুল্লায় ছাত্রলীগ নেতা শরীফ হোসেন শামীমের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।রবিবার দুপুরে সেহাচর তক্কার মাঠ এলাকায় বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 

একই সাথে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, তার সহধর্মীনি সালমা ওসমান লিপি এবং পুত্র ইমতিনান ওসমান অয়নের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ছাত্রলীগ নেতা শরীফ হোসেন শামীম।

 

এসময় উপস্থিত ছিলেন, মোঃ আরাফাত সুজন, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ শরীফ অনিক হাসান, মোঃ মিন্টু চৌধুরী, ছাত্রলীগ নেতা  নিলয়, কাদির, আগুন, লাভলু, পার্থ, বাপ্পি, রাজু, সানি, অভি, রকিব, সুমন, নূর মোহাম্মদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন