Logo
Logo
×

নগরের বাইরে

ছোট-বড় গর্তে সয়লাব ডিক্রিচর রাস্তা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ০৯:৩১ পিএম

ছোট-বড় গর্তে সয়লাব ডিক্রিচর রাস্তা
Swapno

সদর উপজেলার আলীলটেক ইউনিয়নের ডিক্রিরচর ঈদগাহ থেকে সংলগ্ম জয়নাল মাদবরের বাড়ী পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় ভেঙে বেহাল অবস্থায় পরে আছে। একই সাথে এই সড়কের আধাকিলো মিটার পর্যন্ত ১০ ফিট পর পর প্রায় ২০ টি গর্ত হয়ে আছে। এতে করে বিভিন্ন পরিবহনসহ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কয়েক বছর হয়েছে এই সড়কের বিভিন্ন জায়গায় ভেঙে আছে।

 


এলাকাবাসী জানান, আলীরটেক, বক্তাবলী ইউনিয়নের যোগাযোগের প্রধান সড়ক হলো ডিক্রিচর কানাইনগর রাস্তা। এখানকার মানুষ রিকশা বা অটোইজিবাইক নিয়ে চালকরা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। এই সড়কের কয়েক জায়গায় ৩ থেকে ৫ ফিট ভেঙে গেছে। জনপ্রতিনিধিরা সংস্কার করে দেয়ার কথা বললেও তাদের আর খুঁজে পাওয়া যায় না। এদিকে এই সড়ক দিয়ে বক্তাবলী, রামনগর, কানাই নগর, ডিক্রিচর, মুক্তারকান্দি আলীরটেকসহ প্রায় ২২ টি গ্রামের হাজার মানুষের যাতায়াত হয়।

 

আলী হোসেন নামের এক ব্যক্তি বলেন, সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের থাকতে ডিক্রিচর কানাইনগর সড়কটি প্রশস্ত করে আর সিসি ঢালাই  দেয়া হয়। পর বর্তিতে কয়েক বছর ধরে বিভিন্ন স্থানে গর্ত হয়ে আছে। এতে করে চলাচলে আমাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। চেয়ারম্যানরা এলাকায় থাকে না তো তাই তাদের চোখে পরে না।

 

তার পাশে আরেক ব্যক্তি বলেন, যোগাযোগের মাধ্যম ছোট বড় সকল যানবাহন এমনকি, ব্যাটারিচালিত অটো, ভ্যান ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পেহাতে হচ্ছে। ভোটের সময় আসলেই জনপ্রতিনিধিদের পাওয়া যায়। জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত করালেও কিন্তু পাশ করার পর মানুষের প্রতি তাদের যে দায়িত্ব তা ভুলে যায়।

 

আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান জানান, এই রাস্তা সংস্কারের জন্য ছবি তুলে ইঞ্জিনিয়ারের কাছে পাঠানো হয়েছে। আশা করি খুব দ্রুত কাজ ধরবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন