Logo
Logo
×

নগরের বাইরে

পেটের ভিতর করে ইয়াবা পাচারকালে গ্রেফতার ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ১০:০৭ পিএম

পেটের ভিতর করে ইয়াবা পাচারকালে গ্রেফতার ২
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অভিনব কায়দায় পেটের ভিতর করে ইয়াবা পাচারকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় আসামীদের হেফাজত থেকে ৪২৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 


বুধবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। শামসুন্নাহার আক্তার @ শারমিন (৩৮) এবং ২। মোঃ সোহাগ ইসলাম (৩৫)।

 

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অভিনব কায়দায় পেটের ভিতর করে ইয়াবা পাচারকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের হেফাজত থেকে ৪২৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী শামসুন্নাহার আক্তার শারমিন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত শামসুল হকের মেয়ে এবং মোঃ সোহাগ ইসলাম একই জেলার সদর মডেল থানাধীন তামাকপট্টি এলাকার মৃত মিসির আলী মেছের ছেলে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে পেটের ভিতর নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। আসামীদের বিরুদ্ধে জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন