Logo
Logo
×

নগরের বাইরে

বিরুর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কায়সারের!

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ১০:৫৬ পিএম

বিরুর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কায়সারের!
Swapno

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ডাক্তার আবু জাফর চৌধুরী বিরুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগ করেছেন, আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এবং সোনারগাঁয়ের সাবেক এমপি আব্দুল্লাহ আল-কায়সার।

 

বুধবার (১৮ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ২১ আগষ্ট গ্রেনেট হামলা প্রতিবাদে আয়োজিত এক প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে কায়সার হাসনাত বিরুর বিরুদ্ধে এসব অভিযোগ করেন। এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।  

 

এসময় কায়সার বলেন, ‘ব্যক্তিগতভাবে নয় আমরা সম্মিলিতভাবে ১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালন করবো এমনটাই গত ৮ তারিখের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়। যেখানে আহবায়ক কমিটির বেশীরভাগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাই জিআর ইনস্টিটিউটের সামনে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকলে সম্পৃক্ত ছিলো। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে ১৪ তারিখে সেই প্রোগ্রামের ৩০ গজের মধ্যে একজন সাবেক ছাত্রলীগ নেতা আরেকটি প্যান্ডেল করে।

 

দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রেস ব্রিফিং করে ও ইউটিউবের মাধ্যমে হঠাৎ বক্তব্য দিয়ে তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে তিনি আঘাত দিয়েছেন। তিনি এটা প্রমান করতে চান যে, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ বিভক্ত। আমরা এর নিন্দা জানাই। বিষয়টি জেলা আওয়ামী লীগকে অবহিত করবো এবং আমরা এ অবমূল্যায়ণের সঠিক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত আশা করবো। যারা আওয়ামী লীগের মুজিব কোট পড়ে কিছুদিন আগে রাজনীতিতে ঢুকে নিজে নিজে মুরুব্বী সেজে যায় ও দলের সিদ্ধান্তকে অবমূল্যায়ণ করে তাদের বিরুদ্ধে সকলকে আরো সোচ্চার থাকতে হবে।

 

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম, বাবুল ওমর বাবু, আরিফ মাসুদ বাবু, রফিকুল ইসলাম নান্নু, মোহাম্মদ আলী হায়দার, মোস্তাফিজুর রহমান মাসুম, এডভোকেট আবু তাহের ফজলে রাব্বি, এডভোকেট ইকবাল হোসেন ও লায়ন মাহবুবুর রহমান প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন