র্যাবের অভিযানে সোনারগাঁ থেকে বিপুল ইয়াবাসহ গ্রেফতার ১
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ০৮:৩২ পিএম
সোনারগাঁ থানার আষাঢ়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯,৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ কবির হোসেন (৩২)’কে গ্রেফতার করে র্যাব-১১ এর অভিযানিক একটি দল। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাসও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ১৮ আগষ্ট রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার আষাঢ়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯,৩৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ কবির হোসেন (৩২)’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাসও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ কবির হোসেন কুমিল্লা জেলার মেঘনা থানার বড়কান্দা এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাইক্রোবাসের চালক পেশার ছদ্মবেশে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।


