বন্দরের নবীগঞ্জ ঘাটের স্ট্যান্ডে নিত্যদিনের যানজট
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ০৯:১৪ পিএম
বন্দরের নবীগঞ্জ ঘাটে নিত্য দিনের সঙ্গী যানজট। এই ঘাটটি যেনো যানজটে পরিণত হয়েছে । প্রতিদিনই ঘাটি দিয়ে ফেরী ও নৌকা দিয়ে পারাপার হওয়ার সময়েই যানজটের কারনে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। নবীগঞ্জ ঘাটে নেই কেনো ট্রাফিক পুলিশের ব্যবস্থা। যানজট নিরাসনের জন্য যানজট নিরনাজন কর্মী থাকলেও যানজট নিরসনে নেই কোনো কার্যকর ভূমিকা। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি।
সরেজমিনে বন্দরের নবীগঞ্জ ঘাট গিয়ে দেখা যায়, ঘাটটির রাস্তার বেশির ভাগ অংশ দখল করে আছে অবৈধভাবে সিএসজি, অটোরিকশা,রিকশা। ঘাটে ছোট-বড় এসব যানবাহনের সাড়ি সাড়ি লাইন। সিএসজি, অটোরিকশা, রিকশা চালকরা রাস্তার মাঝখানে এলোপাতালি পাকিং করে যাত্রী ডাকাডাকি করছে চালকরা। আর ফেরি পারাপারের জন্য আসা ছোট- বড় যানবাহন ও নদী পারাপারের সাধারণ শিক্ষার্থী, পথচারী ও অসহায় মানুষদের ঘাটের বিশৃঙ্খল যানজটের কারনে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এছাড়াও রাস্তার দুই পাশে অবৈধ ভাবে বসে আছে মৌসুমী ব্যবসায়ীদের দোকানসহ চা-পানের দোকান, খাবারের দোকানসহ নানা ধরনের দোকানের দৌরাত্ম্যের কারণে রাস্তায় চলাচল করতে বিপাকে পড়ছে সাধারন মানুষ। বশির আহমেদ নামের এক ব্যক্তি জানান, নবীগঞ্জ ঘাটটিতে দিনের বেশীরভাগ সময়ই যানজট লেগেই থাকে। কারন রাস্তার মাঝ খানে এলোপাতালি করে সিএসজি, অটোরিকশা, রিকশাসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন দাঁড় করে রাখে ইচ্ছে করে। ঘাটটিতে নেই কেনো শৃঙ্খলা। আর নবীগঞ্জ ঘাটের ফেরী চলাচল করে থাকে, ফলে ঘাটটি দিয়ে ছোট- বড় সব ধরনের যানবাহন চলাচল করে থাকে। ঘাটির বিশৃঙ্খল পরিবেশের জন্য এঘাট দিয়ে নদী ও ফেরি পারাপারের জন্য আসা সাধারণ মানুষ ও যানবাহনকে পড়তে হয় ভোগান্তিতে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন জানান, ঘাটে সিএনজি অটোরিকশার কোন স্ট্যান্ড নেই। রাস্তার উপরে সাড়ি সাড়ি করে গাড়ি এললোপাতালি রাখার কারনে যানজট সৃষ্টি। আর এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। আমি কাউন্সিলর হিসেবে ঘাটের যানজট মুক্ত রাখতে বরাবরই সিএনজি স্ট্যান্ডের ইজারাদারকে বলে আসছি। গাড়ি সব পোষ্ট অফিসের সামনে রাখবে। দুটি করে গাড়ি আসবে যাত্রী নিয়ে চলে যাবে আবার দুটি আসবে। কিন্তু কয়েকদিন সুন্দর মতো চলে, তারপর আবারও বিশৃঙ্খল পরিবেশ তৈরী হয়। আর যানজট ঘটে। আমি আবার তাদেরকে ডেকে বলে দিবো যেনো ঘাটের পরিবেশ ভালো থাকে এবং যানজট না হয়।
জানাগেছে, নবীগঞ্জ ঘাট দিয়ে ফেরি সার্ভিস চালু হওয়ার পর যাত্রী ও গাড়ি চলাচল বেড়েছে দ্বিগুণ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঘাট দিয়ে পারাপার হয়ে থাকে। ঘাটটির রাস্তার উভয় পাশে এলোমেলো করে দাঁড়িয়ে থাকে সিএসজি, অটোরিকশা, রিকশাসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন। এতে করে দিনের বেশীরভাগ সময়ই যানজট লেগেই থাকে। যানজটের কারণে ভোগান্তিতে পৌহাতে হচ্ছে নবীগঞ্জ দিয়ে পারাপারের সাধারণ শিক্ষার্থী, পথচারী ও অসহায় মানুষ। সিটি কর্পোরেশনের পক্ষে থেকে অবৈধ স্ট্যান্ড ও দোকানপাট উচ্ছেদ করা হলো আবারও গড়ে উঠে এসকল স্ট্যান্ড ও দোকনপাট গুলো।


