বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার ২
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ১০:৩৬ পিএম
র্যাব-৩ সিপিএসসি বন্দরে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৯ হাজার ৩’শ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চট্রগ্রামের দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার রাত পৌনে ১০টায় বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের রাফি পেট্রোল পাম্পের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো চট্রগ্রাম জেলার শিতাকুন্ড থানার বায়জিদ এলাকার শুক্কুর আলী মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২৮) ও একই জেলার বাঙ্গুনিয়া থানার গদাবিল এলাকার আবুল বাসার মিয়ার ছেলে সোহরাব হোসেন (৪২)। এ ব্যাপারে র্যাব-৩ এর উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২০(৮)২১।
থানা সূত্রে জানা গেছে, র্যাব-৩ সিপিএসসি ঢাকা টিকুটুলি উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের রাফি পেট্রোল পাম্পের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে বাস তল্লাশী শুরু করে। এ সময় র্যাব-৩ কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব ১৫-৪৬৮০ নাম্বারে যাত্রীবাহী সেজুতি ট্রাভেলসে তল্লাশী চালানোর সময় প্লাষ্টিকের বস্তার মধ্যে লোহার তৈরি বাক্সে রক্ষিত অবস্থিত ৯ হাজার ৩’শ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নিজাম উদ্দিন ও সোহরাব হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আবুল খায়ের গনমাধ্যমকে জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


