Logo
Logo
×

নগরের বাইরে

ধর্ষণকালে এলাকাবাসীর সহায়তায় ৩ ধর্ষক গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ১১:১৩ পিএম

ধর্ষণকালে এলাকাবাসীর সহায়তায় ৩ ধর্ষক গ্রেফতার
Swapno

ভোলাইল মরাখাল এলাকায় রাস্তা থেকে গার্মেন্টস কর্মী (২২) কে মুখ চেপে ধরে জোরপূর্বক জঙ্গলে তুলে নিয়ে ধর্ষনকালে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তিন যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।


গ্রেফতারকৃতরা হলো বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাফিলা দক্ষিণ পাড়ার মৃত আইয়ুব আলীর পুত্র ও ফতুল্লা থানার শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ের মাসুমের বাড়ীর ভাড়াটিয়া হৃদয় (২৩), পটুয়াখালী জেলার সদর থানার ছাত্তার গাজীর পুত্র ও ফতুল্লা থানার শাসনগাঁও চাদনী হাউজিংয়ের হামিদের বাড়ীর ভাড়াটিয়া জহিরুল (২৪) ও বরগুনা জেলার আমতলী থানার ইসলামপুরের শহিদ হাওলাদারের পুত্র ও ফতুল্লা থানার শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ের মাসুমের বাড়ীর ভাড়াটিয়া হৃদয় হাওলাদার (২০)।

 


বুধবার (১৮আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভোলাইল মরাখাল সংলগ্ন স্থানে গার্মেন্টস শ্রমিক কে সংঘবদ্ধ হয়ে ধর্ষনের চেস্টা কালে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় তরুনী নিজেই বাদী হয়ে গ্রেফতারকৃত তিন যুবক কে অভিযুক্ত করে ধর্ষনের চেস্টার অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 


বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে জানা যায়, বাদী ফারিয়া গার্মেন্টসে নাইট শিফটের কাজ শেষ করে রাত সাড়ে তিনটার দিকে পায়ে হেটে ভোলাইল মরাখাল এলাকায় নিজেদের ভাড়া বাসায় ফিরছিলো। মরাখাল সংলগ্ন শুভ'র চায়ের দোকানে পার্শ্বে পৌছা মাত্র গ্রেফতারকৃতরা তার পথরোধ করে। কিছু বুঝে উঠার পূর্বেই তারা মুখ চেপে ধরে তাকে রাস্তার পার্শ্বের একটি জঙ্গলের( ঝোপ) ভিতর নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষনের চেস্টা করলে ফারিয়া ডাক-চিৎকার করেন। তার ডাক-চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে জহিরুলকে আটক করে তবে সাথে থাকা অপর দুজন মোঃ হৃদয় ও হৃদয় হাওলাদার পার্শ্ববর্তী একটি পুকুরে লাফিয়ে পরে সাতরে পালিয়ে যাবার চেস্টা করলে পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌছে  পুকুরে নামা  দুজনকেও গ্রেফতার করে।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর জানায়, প্রতিরাতে কাজ শেষ হলে তরুনীর স্বামী গার্মেন্টস থেকে তরুনীকে বাসায় নিয়ে যেতো। বুধবার রাতে স্বামী না আাসায় গার্মেন্টসের কাজ শেষ করে  পায়ে হেটে বাসায় ফেরার পথে ভোলাইল মরাখাল নামক স্থানে পৌছামাত্র গ্রেফতারকৃতরা নারী শ্রমিকের মুখ চেপে ধরে রাস্তার পার্শ্ববর্তী একটি জঙ্গলে (ঝোপ) নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষনের চেস্টা করে। এ সময় তরুনী আত্মরক্ষার্থে ডাক-চিৎকার করলে পার্শ্ববর্তী চায়ের দোকানী সহ স্থানীয়রা এগিয়ে এলে গ্রেফতারকৃতরা দৌড়ে পালানোর চেস্টা করে। স্থানীয়বাসীরা ধাওয়া করে সাইফুলকে আটক করে। সংবাদ পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানি থেকে মোঃ হৃদয় ও হৃদয় তালুকদার কে আটক করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন