Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে গ্রেনেড হামলা দিবস পালন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০৮:৩৬ পিএম

রূপগঞ্জে গ্রেনেড হামলা দিবস পালন
Swapno

রূপগঞ্জে ভয়াল একুশে আগষ্টে গ্রেনেড হামলা দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় নাওড়া এলাকায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। 

 

ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আলী আজগর, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, মোশারফ হোসেন ভূইয়া, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন ব্যাপারী, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল আলম জেমিন, আশরাফুল ইসলাম তুষার, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, মীনা আক্তার, রত্মা আক্তার প্রমুখ।


উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে এই দিনটি স্মরণে এবার সীমিত পরিসরে দোয়া মাহফিল ও আলোচনা সভা পালন করা হয়। অনুষ্ঠানে ২১শে আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন