Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধু বাংলাদেশের স্রষ্টা : তথ্য মন্ত্রী

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০৯:০৪ পিএম

বঙ্গবন্ধু বাংলাদেশের স্রষ্টা : তথ্য মন্ত্রী
Swapno

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম নির্যাতিত এবং শোষিত বাঙালি জাতিকে একটি স্বাধীন স্বদেশ ভূমি উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু বাংলাদেশের স্্রষ্টা। তিনি কখনো আপস করেননি, বেইমানি করেননি, তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে ভয় পাননি, মাথা নিচু করেননি। সে শিক্ষাই জাতির পিতা আমাদের দিয়ে গেছেন।

 

শনিবার বিকাল ৫টার দিকে আড়াইহাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটরিয়ামে উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাঙালি জাতির আস্থার ঠিকানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ হতো না, তেমনি শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ আলোকের ঝর্ণাধারায় উদ্ভাসিত হতো না।

 

অনুষ্ঠানে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, ২১ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বর্বররোচিত গ্রেনেড হামলার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা এবং আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা। এসময় তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবী জানান। 

 

উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া প্রমুখ। 

 

এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন