Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধু‌র শাহাদাত বা‌র্ষি‌কী ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০৯:৪৮ পিএম

বঙ্গবন্ধু‌র শাহাদাত বা‌র্ষি‌কী ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের দোয়া
Swapno

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জা‌তির জনক বঙ্গবন্ধু‌ শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বা‌র্ষি‌কী উপল‌ক্ষে ২৪ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক  লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে বন্দরের আমিরাবাদ বাস স্ট্যান্ডের সামনে ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দীন আহমেদ দুলাল প্রধান'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।

 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ই আগষ্ট নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

 

অনুষ্ঠানের প্রধান আলোচক মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি মোঃ জুয়েল হোসেন ছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক শেখ, তানভীর আহমেদ সোহেল ও মহানগর ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন